ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরের সুযোগ, শূন্য আসনে শুরু পড়ুয়া ভর্তি

বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (ডব্লিউবিএসইউ)-তে স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সের জন্য আবারও শুরু ভর্তি প্রক্রিয়া। সংশ্লিষ্ট কোর্সগুলিতে সমস্ত আসন পূরণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৪-’২৬ শিক্ষাবর্ষের জন্য কোর্সগুলিতে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।
তবে এ ক্ষেত্রে উল্লেখ্য, চলতি বছরে যাঁরা প্রথম বারের ভর্তি প্রক্রিয়ায় স্নাতকোত্তরে আবেদন জানিয়েছিলেন কিন্তু ভর্তি হননি, তাঁরাই এ বারের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত বিষয়ে এমএ/ এমএসসি/ এমকম/ এমআরএস ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, বটানি, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, ভূগোল, প্রাণীবিদ্যা, গণিত, রুরাল স্টাডিজ়, সমাজবিদ্যা, ইলেক্ট্রনিক্স, ইতিহাস, মনোবিদ্যা, হিন্দি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, রাশিবিজ্ঞান, ফিল্ম স্টাডিজ়, এডুকেশন, সংস্কৃত, কমার্স, মাইক্রোবায়োলজি, উর্দু, আরবি, রসায়ন, পদার্থবিদ্যা, দর্শন, ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজ়িওলজি, বায়োকেমিস্ট্রি এবং অ্যান্থ্রোপোলজি। বিভিন্ন বিভাগে কত সংখ্যক আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে, তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।স্নাতকোত্তরে ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।

আবেদনকারীদের আগামী ২৮ এবং ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ‘পিজি সেকশন’-এ সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি এবং অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট। স্নাতকোত্তরের সমস্ত কোর্সে পড়ুয়াদের মেধার ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৫ এবং ৬ নভেম্বর। এ বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
স্নাতকোত্তরে ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।

আবেদনকারীদের আগামী ২৮ এবং ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ‘পিজি সেকশন’-এ সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সঙ্গে রাখতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি এবং অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট। স্নাতকোত্তরের সমস্ত কোর্সে পড়ুয়াদের মেধার ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৫ এবং ৬ নভেম্বর। এ বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Comments

Popular posts from this blog

RPF SI 2024 বিজ্ঞপ্তি, 452 টি পদের জন্য CBT পরীক্ষার তারিখ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ১২,০০০ টাকা কবে পাবেন ছাত্র-ছাত্রীরা? উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট।