প্রতিমাসে ১৫০০ টাকা করে পাবেন রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতী, শুরু হলো নতুন আবেদন | WB Yuvashree Prakalpa New Apply Now

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক দুর্দশা ঘোচাতে চালু করেছেন যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের ১৫০০ টাকা করে দেওয়া হয়। রাজ্যের প্রতিটি ছেলে-মেয়ে এই টাকা পাওয়ার জন্য উপযুক্ত। নতুন করে আবারও এই প্রকল্পে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং বেকার যুবক অথবা যুবতী হয়ে থাকেন, হাতে কোন কাজ না থাকে তাহলে আপনিও এখানে টাকা পেয়ে যাবেন। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নীচে আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 

যুবশ্রী প্রকল্পে আবেদন করার শর্ত: 
 ১.এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। 
 ২.যারা যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই বেকার যুবক অথবা যুবতী হতে হবে। 
 ৩.যারা সরকারি চাকরি করেন তারা এখানে আবেদন করতে পারবেন না। 
 ৪.এছাড়া সকলেই এখানে আবেদন করতে পারবেন। 

যুবশ্রী প্রকল্পে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন: ১.বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড 
 ২.রেশন কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড 
 ৩.স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র 
 ৪.মাধ্যমিক পাস সার্টিফিকেট ও মার্কসিট 
 ৫.অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 
 ৬.পাসপোর্ট সাইজের ফটোকপি ৭.জাতিগত শংসাপত্র যদি থাকে ৮.অন্যান্য সার্টিফিকেট যদি থাকে 

 আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি ভালোভাবে আলোচনা করা হলো- 
 ১.প্রথমে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এনরোলমেন্ট করতে হবে। 
 ২. এরপর আবেদনকারীদের New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে। 
 ৩. এরপর সমস্ত কিছু ভালোভাবে পড়ে একসেপ্ট এন্ড কন্টিনিউ করতে হবে। 
 ৪. এর পরবর্তী পেজে যাবতীয় সমস্ত পার্সোনাল ইনফরমেশন ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। 
 ৫. এরপর আবেদনকারীর প্রয়োজনীয় বেশকিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করার সময় অবশ্যই মনে রাখতে হবে ডকুমেন্টসের সাইজ করতে হবে অবশ্যই ২০ কেবি থেকে ১০০ কেবির মধ্যে এবং ডকুমেন্টগুলো পিডিএফ আকারে আপলোড করতে হবে।

 এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক-যুবতী। এখানে সমস্ত ধরনের বেকার যুবক-যুবতীরাই আবেদন করতে পারবেন, কোনরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এখানে আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে এবং সমস্ত কিছু দেখার পরে আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে ১৫০০ টাকা করে ঢুকবে। সকলেই এখানে আবেদন করতে পারবেন তাই আপনি এবং আপনার সমস্ত বন্ধু-বান্ধবদের এই খবরটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। 

 এছাড়াও নিত্যনতুন এ ধরনের চাকরির আপডেট ও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

Comments

Popular posts from this blog

RPF SI 2024 বিজ্ঞপ্তি, 452 টি পদের জন্য CBT পরীক্ষার তারিখ

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরের সুযোগ, শূন্য আসনে শুরু পড়ুয়া ভর্তি

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ১২,০০০ টাকা কবে পাবেন ছাত্র-ছাত্রীরা? উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট।